আন্তর্জাতিক ১২ নভেম্বর, ২০১৯ ০৫:০৯

গণপিটুনি দিয়ে হত্যা: ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক।। 

ভারতে গণপিটুনি দিয়ে দুইজনকে হত্যার দায়ে ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। ২০১৭ সালের ওই ঘটনায় সোমবার এই সাজা দিয়েছে পূর্ব বর্ধমানের কালনা আদালত।

 একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেয়া হয়েছে।

রায়ের প্রতিক্রিয়া কলকাতা হাইকোর্টের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি অসীমকুমার বন্দ্যোপাধ্যায়ের বলেছেন, গণপিটুনি এই মুহূর্তে জ্বলন্ত সমস্যা। এই রায় যুগান্তকারী। গত কয়েক বছরে গণপিটুনিতে ১২৪ জনের মৃত্যু হয়।

এ রায় আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি জনগণের আস্থা ফিরবে বলে মন্তব্য করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক তপনকুমার মণ্ডল।