আন্তর্জাতিক ১০ নভেম্বর, ২০১৯ ০১:১৩

বন্যা কবলিত এলাকায় জেরেমি করবিন

আন্তর্জাতিক ডেস্ক।।

ব্রিটেনের উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চলের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন দেশটির প্রধান বিরোধী নেতা জেরেমি করবিন।

নর্দান ইংল্যান্ডের সাউথ ইয়র্কশায়ারে বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। এসময়, তার সঙ্গে ছিলেন লেবার পার্টির এক পার্লামেন্ট সদস্যও। 

এসময়, বন্যার্তদের বিষয়ে খোঁজ খবর নেন করবিন। আশ্বাস দেন সহযোগিতার। 

এছাড়াও, জরুরি সেবা তহবিলে সরকারি অনুদান কমানোয় বর্তমান কনজারভেটিভ সরকারের সমালোচনাও করেন এই লেবার নেতা।