আন্তর্জাতিক ডেস্ক।।
ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকার কর্তৃক সংবিধানের ৩৭০ এর ৩৫ক ধারায় কাশ্মীরের যে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে তা বাতিলের পর উদ্ভূত পরিস্থিতির বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানকে ফোনে অবহিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
তিনি ফোনালাপে তুরষ্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানকে জানিয়েছেন, কাশ্মীর বিষয়ে ভারতের একতরফা সিদ্ধান্তের ফলে এ অঞ্চলে নিরাপত্তা ও শান্তি বিঘ্নিত হবে এবং উপমহাদেশের শান্তি-শৃঙ্খলার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করবে। সেজন্য পাকিস্তান কাশ্মীরি জনগণকে রাজনৈতিক,কূটনৈতিকসহ সর্বপ্রকারের সহায়তা দেয়ার সিদ্বান্ত নিয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রনালয়ের বরাতে এক্সপ্রেস ট্রিবিউন উর্দূ জানিয়েছে যে, তুরষ্কের পক্ষ থেকে পাকিস্তানের পাশে থাকার বিষয়ে ইতিবাচক সারা পাওয়া গিয়েছে।


















