আন্তর্জাতিক ৫ অক্টোবর, ২০১৯ ০৪:৪৫

মুখোশ নিষিদ্ধ করায় হংকংয়ে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ

ডেস্ক রিপোর্ট।। 

মুখোশ নিষিদ্ধ করায় ফের হংকংয়ে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। সরকার বিরোধী বিক্ষোভ দমনে উপনিবেশিক আইন প্রয়োগ করেছে ক্যারি ল্যাম প্রশাসন।

মুখোশ নিষিদ্ধ ঘোষণার পরপরই হাজার হাজার আন্দালনকারী রাস্তায় নেমে আসে। অনেকেই কাজ ফেলে বিক্ষোভে অংশ নেন। এ সময় দোকানপাট ও বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালায় বিক্ষোভকারীরা।

তারা চীনের জাতীয় পতাকায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায়। একটি ট্রেনে আগুন দেয়া হয়। বিক্ষোভের কারণে সব ধরনের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ।