আমাদের কাগজ ডেস্কঃ ইউক্রেনের কিয়েভের ছাত্রাবাসে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় কমপক্ষে নিহত হয়েছেন আটজন। এতে আহত হয়েছেন আরও সাতজন।বু ধবার (২২ মার্চ) সন্ধ্যায় রাশিয়া এ হামলা চালায় বলে ব্রিটিশ সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রাশিয়া নতুন করে এ ড্রোন হামলা চালিয়েছে বলে জানা গেছে।
সূত্রে জানা যায়, বুধবার (২২ মার্চ) সন্ধ্যায় রাজধানী কিয়েভের উপকণ্ঠে একটি ড্রোন রিজিশচিভ শহরে দুটি ছাত্রাবাস ভবনে আঘাত করেছিল। নিহত ছাড়াও এই হামলায় সাতজন আহত এবং একজনকে উদ্ধার করা হয়েছে।
রাষ্ট্রীয় জরুরি পরিষেবা সিএনএনকে জানিয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভের রিজিশচিভ শহরের একটি আবাসিক ভবনে একটি রুশ ড্রোন হামলা চালানো হয়।
হামলার পর ২০০ জনেরও বেশি বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।এছাড়া ধ্বংসস্তূপের নিচে চারজন আছে বলে ধারণা করা হয়েছে।
আমাদের কাগজ/এমটি



















