আন্তর্জাতিক ৬ মার্চ, ২০২৩ ০২:১৯

পাকিস্তানে বোমা হামলায় ৯ পুলিশ নিহত

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বোমা হামলায় পুলিশের অন্তত ৯ সদস্য নিহত ও আরও ১৩ জন আহত হয়েছেন। প্রাথমিকভাবে তারা এটিকে আত্মঘাতী বোমা হামলা বলে মনে করছেন। সোমবার (৬ মার্চ) স্থানীয় সময় সকালে প্রদেশটির কাচ্চি জেলার বোলান এলাকায় হামলার এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। 

দেশটির কাছির সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) মাহমুদ নোতেজাই হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিবি ও কাছি সীমান্ত এলাকার কাছে কামব্রি ব্রিজে এই বোমা হামলার ঘটনা ঘটে।

কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে তারা এটিকে আত্মঘাতী বোমা হামলা বলে মনে করছেন। তবে তদন্তের পরই হামলার প্রকৃত ধরন সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এসএসপি মাহমুদ নোতেজাই বলেন, আহত ব্যক্তিদের নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে বোমা নিষ্ক্রিয়কারী দল ও নিরাপত্তা কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।

তবে সোমবারের এই হামলার দায় এখন পর্যন্ত কোনও গোষ্ঠী স্বীকার করেনি।


আমাদের কাগজ/এমটি