আন্তর্জাতিক ডেস্ক।।
আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪.৩৫ মিনিট নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তর ভারতের একাংশ ৷ রাজধানী দিল্লি ছাড়া কম্পন অনুভূত হয়েছে চণ্ডীগড়, কাশ্মীর, পাক অধিকৃত কাশ্মীরের একাংশ, ইসলামাবাদ এবং খাইবার পাখতুন অঞ্চলে৷
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-সহ বিস্তীর্ণ অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে ৷ ভূমিকম্পের কেন্দ্রস্থল পাকিস্তানের রাওয়ালপিন্ডির কাছাকাছি একটি অঞ্চল ৷ গভীরতা ভূ-পষ্ঠ থেকে মাত্র ১০ কিমি-র মধ্যে হওয়ায় ভয়াবহ কম্পন অনুভূত হয় এদিন ৷ রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৩ ৷
এখন পর্যন্ত শতাধিক মানুষের হতাহতের খবর পাওয়া গিয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারনা করা হচ্ছে।



















