আন্তর্জাতিক ১২ ফেব্রুয়ারি, ২০২৩ ০১:৩৫

পেরুতে বন্দুকধারীদের অতর্কিত হামলা, ৭ পুলিশ সদস্য নিহত 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ পেরুর দক্ষিণাঞ্চলের (ভিআরএইএম) নামে বনাঞ্চলে নিয়মিত অভিযানে অতর্কিত হামলার শিকার হয়েছে দেশটির পুলিশি একটি টিম। এতে বন্দুকধারীদের হাতে ৭ পুলিশ সদস্যের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনায় পেরুর ন্যাশনাল পুলিশ শোক প্রকাশ করেছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) দেশটির ভ্যালে দে লস রিওস অপুরিমাক, এনি ওয়াই মানতারোর (ভিআরএইএম) বনাঞ্চল এলাকার নাতিভিদাদ স্থানে এ ঘটনা ঘটে। 

ঘটনা সূত্রে জানা গেছে, হামলার সঙ্গে এক পুলিশ সদস্যের সংযোগ রয়েছে। তিনি পলাতক রয়েছে।  

পুলিশ এখনও হামলার পেছনে কোনো গোষ্ঠীকে অভিযুক্ত করেনি। তবে, ওই এলাকায় মাওবাদী বিদ্রোহী গোষ্ঠী শাইনিং পাথের একটি অংশের সঙ্গে মাদক পাচারকারীদের সম্পর্ক রয়েছে বলে জানা গেছে। হালমার পেছনে তারা রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ভিআরএইএম নামে বনাঞ্চলে পেরুর ৭৫ শতাংশ কোকেইন উৎপাদন হয়। একটি পার্বত্য অঞ্চল। এই অঞ্চলটিতে পুলিশ নিয়মিত অভিযান চালায়। সূত্র : রয়টার্স

আমাদের কাগজ/এমটি