আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্কে ক্ষেপণাস্ত্র হামলায় ৪০০ রুশ সৈনা নিহত হয়েছেন বলে দাবি করছে ইউক্রেনের সেনাবাহিনী। এছাড়া এ হামলায় আরও ৩০০ জন আহত হয়েছে।
সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্রটি রুশ অধিকৃত মাকিইভকা শহরের একটি স্কুল ভবনকে টার্গেট করে নিক্ষেপ করা হয়। যা রুশ সৈন্যরা ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল। নিহতের সংখ্যা নিশ্চিতভাবে যাচাই করা যায়নি। তবে দোনেৎস্কের রুশ-সমর্থক কর্তৃপক্ষ হতাহতের কথা স্বীকার করেছে।
একজন রুশ কর্মকর্তা বলেছেন, ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের দেয়া দূরপাল্লার হিমার্স রকেট দিয়ে আক্রমণটি চালানো হয় এবং এটি ছিল এক বড় আঘাত।
দোনেৎস্কের একজন রুশ সমর্থক কর্মকর্তা দানিল বেজসোনভ বলেছেন, নতুন বছর শুরুর দিনে মধ্যরাতের দু’মিনিট পরই ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে।
ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, তাদের আক্রমণে ৪০০ নিহত ছাড়াও আরও ৩০০ জন আহত হয়েছে।
আমাদেরকাগজ/এইচএম



















