আন্তর্জাতিক ২১ ডিসেম্বর, ২০২২ ০৮:০১

আর্জেন্টিনায় পুলিশ-জনতার মধ্যে ব্যাপক সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক : আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে পুলিশ ও বিশ্বকাপ জয় উদযাপনকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে বহু। তাছাড়া গ্রেফতারেরও শিকার হয়েছেন অনেকে। এতে তছনছ হয়ে গেছে বিজয় শোভাযাত্রা। খবর বুয়েন্স আয়ার্স টাইমসের।

দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, সংঘর্ষের ঘটনায় ৩১ জন আহত হয়েছেন। গ্রেফতার করা হয়েছে ১৩ জনকে। ধারণা করা হচ্ছে, জয় উদযাপন করতে প্রায় ৫০ লাখ মানুষ জড়ো হয়েছিল।

জরুরি সার্ভিসের প্রধান আলবার্তো ক্রেসেন্টি বলেছেন, আহতদের বেশিরভাগকে শহরের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এর মধ্যে রয়েছে ফার্নান্দেজ, রামোস মেজিয়া, রিভাদাভিয়া, ডুরান্ড ও আর্জেরিচ। তবে আহতদের মধ্যে কারোর অবস্থায়ই গুরুতর নয়।

বিশৃঙ্খলাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। বলা হয়েছে, অনেক উদাযাপনকারীরা ঐতিহ্যবাহী ওভেলিস্ক মনুমেন্টে প্রবেশ করে অবকাঠামো ভাঙচুর করে। তাছাড়া অনেকেই এটির চূড়ায় ওঠে। এসময় পুলিশ তাদের নিবৃত্ত করারা চেষ্টা করলে সংর্ঘষ শুরু হয়।

আমাদেরকাগজ/ এইচকে