আন্তর্জাতিক ১৩ ডিসেম্বর, ২০২২ ০৮:০৩

মোদিকে হত্যার হুমকি দেওয়ায় কংগ্রেস নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা ও সাবেক মন্ত্রী রাজা পাত্রিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ সংস্থা এএনআই জানায়, সোমবার রাতে মধ্যপ্রদেশের দামোতে তার বাড়ি থেকে পাত্রিয়াকে গ্রেপ্তার করা হয়। সোমবার এই কংগ্রেস নেতার বিরুদ্ধে রাজ্যের পান্না জেলার পাওই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

সম্প্রতি পাতেরিয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। দেখা যায়, মধ্যপ্রদেশ কংগ্রেস নেতা রাজা পাত্রিয়া জনসভায় ভাষণ দিচ্ছেন। তাঁকে বলতে শোনা যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের গণতন্ত্র ধ্বংস করছেন। জাত-পাত, ধর্ম, ভাষা- সব কিছুর ভিত্তিতে তিনি বৈষম্য করছেন।

এরপরই বিতর্কিত মন্তব্য করেন রাজা। তিনি বলেন, দলিত, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জীবন বিপন্ন। তাই সংবিধান বাঁচাতে হলে মোদিকে মারতে হবে। তার এই মন্তব্যের পর বিতর্কের ঝড় ওঠে।

তবে ভিডিওটি প্রকাশ্যে আনার সাফ জানিয়ে দেন কংগ্রেস নেতা। তিনি বলেন, "খুন শব্দটি ব্যবহার করে আমি আসলে বলতে চেয়েছিলাম, মোদিকে হারাতে হবে।"

আমাদেরকাগজ/এইচএম