আন্তর্জাতিক ৬ ডিসেম্বর, ২০২২ ১০:৫১

যমজ দুই বোনকে বিয়ে করে বিপাকে বর

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ  একসঙ্গে যমজ বোনকে বিয়ে করে বিপাকে পড়েছেন ভারতের মুম্বাইয়ের এক যুবক। বিয়ের বৈধতা নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল। সম্প্রতি ঘটা এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

গত ২ ডিসেম্বর মহারাষ্ট্রের সোলাপুর জেলার আকলুজ তালুকে ওয়েলাপুর রোডের মালেগাঁও গ্রামে দুই যমজ বোনকে একসঙ্গে বিয়ে করেন অতুল। বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে আসার পর আকলুজের এক সমাজকর্মী রবিবার এই বিষয়ে অভিযোগ জানাতে সোলাপুর জেলা পুলিশের দ্বারস্থ হন। 

 

অভিযোগকারীর দাবি, এক সঙ্গে দু’জনকে বিয়ে করার অনুমতি দেয় না ভারতীয় সংবিধান। কিন্তু সেই নিয়ম লঙ্ঘন করে অতুল অপরাধ করেছেন। সোলাপুর গ্রামীণ পুলিশ সুপার শিরীষ সরদেশপাণ্ডে মামলা রুজু করার বিষয়টি নিশ্চিত করেছেন। খবর- আনন্দবাজার পত্রিকার। 

জানা যায়, ৩৬ বছর বয়সী দুই বোনই পেশাজীবনে তথ্যপ্রযুক্তি খাতে কাজ করেন।

এ ঘটনায় নতুন বরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৪ ধারায় (স্বামী/স্ত্রী বহাল থাকা অবস্থায় দ্বিতীয়বার বিয়ে করা) অভিযোগ দায়ের করা হয়েছে। আকলুজ থানার এক কর্মকর্তা এ বিষয় জানিয়েছেন।জানা যায়, উভয় পরিবারের সম্মতিতেই এ বিয়ে অনুষ্ঠিত হয়। কিছুদিন আগে তাদের বাবা মারা যাওয়ার পর মায়ের সঙ্গে একত্রে বসবাস করত এ দুই বোন।

খবরে বলা হয়, বাবার মৃত্যুর পর অসহায় ওই মা ও দুই বোনের পাশে এসে দাঁড়িয়েছিলেন অতুল নামের এক যুবক। মায়ের অসুস্থতার সময় বারবার নিজের গাড়িতে করে হাসপাতালে নিয়ে গেছেন। তাছাড়া বিভিন্নভাবে দুই বোন পিঙ্কি ও রিঙ্কির দিকেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন অতুল।

স্বাভাবিকভাবেই অতুলের সহৃদয়তায় মন দিয়ে বসেন যমজ বোন। তবে এটা নিয়ে দুই বোনের মধ্যে কোনো বিতণ্ডা হয়নি। কেউ কারও জন্য ভালোবাসার ত্যাগও করেননি। বরং অতুলকে একসঙ্গে বিয়ে করলেন দুই বোন। আর তাদের বিয়েতে সমর্থন জানায় দুই পরিবারই।

হিন্দু বিবাহ আইনের বরাত দিয়ে তখন পুলিশ জানায়, আইন অনুযায়ী দ্বিতীয় বিয়ের আগে প্রথম স্ত্রীর সঙ্গে বিয়েবিচ্ছেদ বাধ্যতামূলক। তাই নিয়ম ভাঙার অপরাধে দুই বোনের স্বামীকে গ্রেপ্তার করা হয়।

আমাদের কাগজ/এম টি