আন্তর্জাতিক ৪ ডিসেম্বর, ২০২২ ১২:৫১

স্বামীকে হত্যার পরিকল্পনায় রোজ অল্প অল্প করে ‘বিষ খাওতেন’ স্ত্রী, অতঃপর গ্রেপ্তার

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ এটি কোন সিনেমার গল্প হলেও পারত, কিংবা হতে পারত কোন ক্রাইম সিনের স্টোরি। কিন্তু না এটি একটি সত্য ঘটনা! প্রমিকের সাথে আটঘাট বাঁধতে নিজের স্বামীকে মারার জন্য খাওতের বিষ। অতঃপর হন গ্রেপ্তার। শুক্রবার (২ নভেম্বর) কবিতা নামের ওই নারী ও তাঁর কথিত প্রেমিক হিতেশকে সহ আটক করেন পুলিশ।  

জানা যায়, বিষের মাত্রা যেন বেশি পরিমান না পরে যায়,তার জন্য রোজ অল্প অল্প করে বিষ খাইয়ে হত্যা করেন স্ত্রী (কবিতা)


ভারতের একাধিক গণমাধ্যম থেকে জানা যায়, মুম্বাইয়ের সান্তাক্রুজ ওয়েস্ট এলাকার বাসিন্দা কমলাকান্ত বেশ কিছুদিন পেটের অসুখে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে বোম্বে হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকেরা পরীক্ষা করে দেখতে পান, কমলাকান্তের শরীরে আর্সেনিক ও থ্যালিয়ামের পরিমাণ অস্বাভাবিক মাত্রায় বেশি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ সেপ্টেম্বর মারা যান তিনি।

এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়। ঘটনার তদন্তে নামে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা। কিছু তথ্য-প্রমাণের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় কমলাকান্তের স্ত্রী কবিতা ও তাঁর কথিত প্রেমিক হিতেশকে। 

পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কবিতা চাঞ্চল্যকর তথ্য দেন।

ঘটনার কথা স্বীকার করে কবিতা বলেন, হিতেশের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক। বিষয়টি নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। সম্প্রতি দুজন মিলে স্বামী কমলাকান্তকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী স্বামীর খাবারে প্রতিদিন অল্প অল্প করে আর্সেনিক মিশিয়ে দিতেন তিনি। এরপর পেটের অসুখ দেখা দেয় কমলাকান্তের। একপর্যায়ে বেশি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের কাছে নেওয়া হয়।

এর কয়েক দিন আগে কমলাকান্তের মা পেটের অসুখে ভুগে মারা যান। তাঁর মৃত্যুতেও কবিতা জড়িত কি না, তা খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ।

আমাদের কাগজ/এম টি