আন্তর্জাতিক ৩ ডিসেম্বর, ২০২২ ১২:৩৪

চালকের হার্ট অ্যাটাকে,একের অধিক গাড়ির ধাক্কা; প্রাণ গেল পথচারীর 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ বাসের গতি স্বাভাবিক, ধীরেসুস্থে যাচ্ছিলেন গন্তব্যে। চোখের পলকে নিমিষেই শুরু হলো তাণ্ডব। সিগন্যালে দাঁড়িয়ে থাকা একের পর এক গাড়িতে ধাক্কা মারা শুরু করল বাসটি। বাইরের থেকে বোঝার উপায় ছিল না, বাসের ভেতরে চলছে আরেক ঘটনা। বাস চালাতে চালাতে হঠাৎ বুকে যন্তনা এরপরই ঘটল চালকের হার্ট অ্যাটাক। স্টিয়ারিং-এর ওপর ঢলে পড়েন তিনি।

নিয়ন্ত্রণহীন বাস এরপর সিগন্যালে দাঁড়িয়ে থাকা একের পর এক গাড়িতে ধাক্কা মারে। এতে এক পথচারী নিহত ও আহত হন বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের জবলপুরে।

 

আহতদের সকলেই হাসপাতালে চিকিৎসাধীন। পরে ওই বাস থেকে উদ্ধার করা হয় চালকের মৃতদেহ।

চিকিৎসকেরা জানিয়েছেন, হার্ট অ্যাটাকেই চালক হরদেব পালের (৬০) মৃত্যু হয়েছে।

স্থানীয় পুলিশ জানায়, ওই বাসটি চালাচ্ছিলেন হরদেব নামের এক চালক। তিনি গত দশ বছর ধরে শহরে ‘মেট্রো বাস’ চালাচ্ছেন। বাস চালানোর সময় হঠাৎ তার হার্ট অ্যাটাক হয়। সঙ্গে সঙ্গেই তিনি ঢলে পড়েন স্টিয়ারিংয়ের ওপর।

ঘটনার পর সেখানে দ্রুত উপস্থিত হয় পুলিশ ও উদ্ধারকারী দল। তারা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।

পুলিশ আরও জানায়, ওই বাসের যাত্রী এবং দুই শিশুসহ মোট ছয়জন গুরুতর আহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি এক বৃদ্ধকেও ধাক্কা মারে। তবে বাসটির গতি কম থাকায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

তবে বাসের গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে বলে পুলিশের দাবি।

আমাদের কাগজ/এম টি