আন্তর্জাতিক ২৪ নভেম্বর, ২০২২ ০৯:৩৯

বিশ্বজেুড়ে করোনায় মৃত্যু ১০১৭ জনের

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

আন্তর্জাতিক ডেস্ক: করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী এক হাজার ১৭ জনের  জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটি আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯৫ হাজার ৯০ জন। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৩৬১ জন এবং মারা গেছেন ১৬০ জন।

যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৩৪৫ জন এবং মারা গেছেন ২৭২ জন। এ ছাড়া রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬৩১ জন এবং মারা গেছেন ৫৪ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ৩২৪ জন এবং মারা গেছেন ৫৩ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ২২১ জন এবং মারা গেছেন ৫১ জন।  হাঙ্গেরিতে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৮ জন এবং মারা গেছেন ৬১ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ১৮৮ জন এবং মৃত্যু হয়েছে ৮৪ জনের।  ব্রাজিলে মারা গেছেন ১০২ জন এবং আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ১৭১ জন।  তাইওয়ানে সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ৮৯২ জন এবং মারা গেছেন ৩১ জন।   

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪ কোটি ৪৩ লাখ ২১ হাজার ১৬২ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৬ লাখ ৩০ হাজার ৭৮৯ জনের।


আমাদের কাগজ//টিএ