আন্তর্জাতিক ২১ নভেম্বর, ২০২২ ০৯:২০

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প: নিহত বেড়ে ৫৬

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে মাঝারি মাত্রার এক ভূমিকম্পে হয়েছে। এত এখন পর্যন্ত ৫৬ জন মানুষের প্রাণহানি ঘটেছে। এছাড়া আহত হয়েছেন আরও কয়েকশ মানুষ। পাশাপাশি এই প্রদেশের শত শত বাড়িঘর ধসে গেছে বলে জাভার এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

দেশটির টেলিভিশন চ্যানেল মেট্রো টিভি বলেছে, সোমবার স্থানীয় সময় বেলা ১টা ২০মিনিটের দিকে পশ্চিম জাভায় ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, পশ্চিম জাভার সিয়াঞ্জুর শহরের ১০ কিলোমিটার ভূগর্ভে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।

সিয়াঞ্জুর শহরের স্থানীয় প্রশাসনের মুখপাত্র আদম এএফপিকে বলেছেন, ‘এখানে কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন। শত শত এমনকি হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত ৫৬ জনের মৃত্যু হয়েছে।’

জাভায় আঘাত হানা এই ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশটির সাবেক রাজধানী জাকার্তাও। পশ্চিম জাভার সিয়াঞ্জুর শহর ভূমিকম্পের কেন্দ্র ছিল বলে সেখানকার সরকারি কর্মকর্তা হারমান সুহারম্যান জানিয়েছেন।

স্থানীয় টেলিভিশন চ্যানেল কমপাস টিভিকে হারমান বলেছেন, সর্বশেষ তথ্য অনুযায়ী ভূমিকম্পে ৫৬ জন নিহত হয়েছেন। অনেক এলাকা থেকে ভুক্তভোগীরা আসছেন। প্রায় ৭০০ জন আহত হয়েছেন। সূত্র: রয়টার্স, মেট্রো টিভি।

আমাদেরকাগজ/এইচএম