আন্তর্জাতিক ১৫ সেপ্টেম্বর, ২০১৯ ০৬:৩১

নিজের স্বার্থে ইসরাইলের ধ্বংস ত্বরান্বিত করছেন নেতানিয়াহু!

ইরানের পার্লামেন্ট স্পিকারের বিশেষ সহকারী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান

ইরানের পার্লামেন্ট স্পিকারের বিশেষ সহকারী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান

আন্তর্জাতিক ডেস্ক।।

ইরানের পার্লামেন্ট স্পিকারের বিশেষ সহকারী ও সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জর্দান নদীর পশ্চিম তীরের কিছু অংশ ইসরাইলে যুক্ত করবেন বলে যে ঘোষণা দিয়েছেন তার ফলে ইহুদিবাদী এই অবৈধ রাষ্ট্রের ধ্বংস ত্বরান্বিত হবে।

তিনি এক বিবৃতিতে বলেন, আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল কথিত শান্তি প্রক্রিয়া ও ডিল অব সেঞ্চুরির নামে ফিলিস্তিনিদের জন্য যে কত বড় অশুভ পরিকল্পনা তৈরি করেছে তা নেতানিয়াহুর এ বক্তব্যে দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে।

নেতানিয়াহু সম্প্রতি এক নির্বাচনি জনসভায় ঘোষণা দিয়েছেন, তিনি পুনর্নিবাচিত হলে অধিকৃত পশ্চিম তীরের বিশাল অংশকে ইসরাইলের সঙ্গে যুক্ত করবেন।