আন্তর্জাতিক ২৭ অক্টোবর, ২০২২ ১০:৩৬

প্রথম দিনেই প্রশ্নের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

আন্তর্জাতিক ডেস্ক: লিজ ট্রাসের পদত্যাগের পর বিনাপ্রতিদ্বন্দ্বিতায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হন ঋষি সুনাক। দায়িত্ব নেওয়ার আগেই বুঝতে পেরেছিলেন সামনে অনেক কঠিন পথ। পার্লামেন্টের প্রথমি দিনই তাঁকে হতে হয়েছে নানা প্রশ্নের মুখোমুখি।

শুরুতেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পদে সুয়েলা ব্রেভারম্যানকে পুনর্নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দল লেবার পার্টির নেতা স্টার্মার। সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী লিজ ট্রাস মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে যে সুয়েলা সম্প্রতি সরে গিয়েছিলেন, ক্ষমতায় এসেই তাকে পুনর্নিয়োগ করেছেন সুনাক। ভিসা নীতি নিয়ে বিতর্কিত মন্তব্য, মন্ত্রিসভার নিয়ম ভেঙে অত্যন্ত গোপনীয় এবং গুরুত্বপূর্ণ নথি নিজের হেফাজতে রাখা-সহ একাধিক অভিযোগ উঠেছিল সুয়েলার বিরুদ্ধে।

স্টার্মারের আরও অভিযোগ তুলেন, সুনাক সামনে এক, আর আড়ালে অন্য কথা বলেন। এই প্রসঙ্গে নির্বাচনের সময়ে সুনাকের একটি ভিডিও ক্লিপিংয়ের উল্লেখ করেন স্টার্মার। যেখানে কেন্টের এক সভায় সুনাক বলছেন, তিনি গ্রামীণ এলাকার উন্নয়নের জন্য অনুন্নত শহুরে এলাকার জন্য বরাদ্দ অর্থ সরিয়ে রেখেছিলেন। 

এ প্রসঙ্গে সুনাকের জবাব, সুয়েলা সিদ্ধান্তগত কিছু ভুল করেছিলেন। তিনি ক্ষমা চেয়েছেন। সুনাক তাকে ক্ষমা করেছেন। পাশাপাশি সুনাক এও বলেন, আগামী দিনে সন্ত্রাস, ডাকাতি, অপরাধের বিরুদ্ধে লড়বেন সুয়েলা। ব্রিটেনের রাস্তায় আরও ১৫ হাজার পুলিশকর্মীকে নিয়োগ করা হবে। পার্লামেন্টে উপস্থিত সুয়েলা মাথা নেড়ে সুনাকের জবাবে সম্মতি জানান।

তিনি বলেন, স্টার্মার মূলত উত্তর লন্ডনের অভিজাত এলাকাতেই ঘোরাফেরা করেন। দক্ষিণের গ্রামীণ এলাকা, উপকূলীয় অঞ্চলেও যে বহু পিছিয়ে পড়া মানুষ বাস করেন তা তার জানা উচিত।

পার্লামেন্টে প্রশ্নোত্তর পর্বের শুরুতে তাকে অভিনন্দন জানান বিরোধী দল লেবার পার্টির নেতা কায়ার স্টার্মার। তিনি বলেন, প্রথম এশীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে সুনাকের নির্বাচন সবাইকে এই কথা মনে করিয়ে দিচ্ছে যে ব্রিটেনে সমস্ত জাতি, সমস্ত বর্ণের মানুষ তাদের স্বপ্ন সত্যি করে তুলতে পারেন। ব্রিটেন এ জন্য গর্বিত।

সুনাককে অভিনন্দন জানিয়েই একের পর এক প্রশ্ন ছুড়ে দেন স্টার্মার। প্রথম দিকে সুনাককে খানিকটা উদ্বিগ্ন মনে হলেও ধীরে ধীরে পরিস্থিতি সামলে নেন। তিনি এ দিন পার্লামেন্টে বিরোধীদের সমস্ত প্রশ্নের জবাব দিয়েছেন ঠাণ্ডা মাথায়। 

পার্লামেন্টে এই প্রশ্নোত্তর পর্ব সামলে নিয়ে সুনাক এ দিন তার অর্থনৈতিক পরিকল্পনার প্রথম আভাস দিয়েছেন। তার অর্থমন্ত্রী জেরেমি হান্ট জানিয়েছেন, ৩১ অক্টোবরের বদলে ১৭ নভেম্বর তারা বাজেট পেশ করবেন। পূর্ণাঙ্গ বাজেট। তার আগে সুদ কমানো নিয়ে সিদ্ধান্ত জানাবে ব্যাংক অব লন্ডন।

মাসখানেক আগে সুনাকের স্ত্রীর বিরুদ্ধে কর-ফাঁকির যে অভিযোগ উঠেছিল সেই প্রসঙ্গেও আবরি প্রশ্ন ফের তোলেন স্টার্মার। সর্বোপরি বলেন, বারবার নেতৃত্ব বদলেই প্রকাশ, কনজারভেটিভ দল সরকার সামলাতে ব্যর্থ। ফের নির্বাচন হওয়া উচিত।

এর আগে, পার্লামেন্টে প্রশ্নোত্তর পর্বের শুরুতে ঋষি সুনাককে অভিনন্দন জানান বিরোধী দল লেবার পার্টির নেতা কায়ার স্টার্মার। তিনি বলেন, প্রথম এশীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে সুনাকের নির্বাচন সবাইকে এই কথা মনে করিয়ে দিচ্ছে যে ব্রিটেনে সমস্ত জাতি, সমস্ত বর্ণের মানুষ তাদের স্বপ্ন সত্যি করে তুলতে পারেন। ব্রিটেন এ জন্য গর্বিত।

 

আমাদের কাগজ//টিএ