আন্তর্জাতিক ডেস্ক: চীনের কমিউনিস্ট পার্টির সপ্তাহব্যাপী সমাবেশ শেষ। আগামী পাঁচ বছরের জন্য পার্টির ক্ষমতা আবারও গেছে শি জিনপিংয়ের হাতে। যা দেশটির গণপ্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা নেতা মাও সেতুংয়ের পর চীনের সবচেয়ে শক্তিশালী শাসক হিসাবে তার স্থানকে মজবুত করবে।
তবে চীনের ক্ষমতাসীন দলের পলিটব্যুরা স্ট্যান্ডিং কমিটিতে ব্যাপক রদবদল অনুমোদন করেছে। নতুন কেন্দ্রীয় কমিটিতে রাখা হয়নি প্রধানমন্ত্রী লি কেকিয়াং ও ওয়াং ইয়াংকে। যা শিকে নতুন মিত্র নিয়োগের অনুমতি দিয়েছে।
কমিউনিস্ট শাসিত চীনের সংবিধান অনুযায়ী, পার্টির ২৫ সদস্যবিশিষ্ট পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির প্রধানই দেশটির রাষ্ট্রপতি হন। শি জিনপিং তৃতীয় বারের মতো এই কমিটির প্রধান হওয়ায় নিশ্চিতভাবেই আরও ৫ বছর চীনের রাষ্ট্রপতি থাকছেন তিনি।
এদিকে শি জিনপিংকে পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির প্রধান হিসেবে করা নির্বাচিত হলেও এই কমিটির বাকি সদস্যরা শনিবার নির্বাচিত হননি। রোববার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্যদের ভোটে নির্বাচিত হবেন পলিটব্যুরো সদস্যরা। এদিকে সম্মেলনের শেষ দিনে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে। সম্মেলনস্থল গ্রেট হল অফ দ্য পিপলে সম্মেলন চলাকালীন সময়ে চীনের সাবেক প্রেসিডেন্ট হু জিনতাওকে সমাপনী অনুষ্ঠান থেকে বের করে দেয়া হয়। যদিও এর কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়া হয়নি। সূত্র: বিবিসি
আমাদের কাগজ/ইদি



















