আন্তর্জাতিক ডেস্ক: ক্ষমতা গ্রহণের ৪৫ দিনের মাথায় পদত্যাগ করা লিজ ট্রাসের পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন তা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে আলোচনা। তবে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ভারতীয় বংশোদ্ভুত সাবেক চ্যান্সেলর (অর্থমন্ত্রী) ঋষি সুনাক।
সুনাকের সমর্থনে রয়েছেন, সাবেক স্বাস্থ্য মন্ত্রী সাজিদ জাভিদ, নিরাপত্তা মন্ত্রী টম টুগেনধাত এবং আরও এক সাবেক স্বাস্থ্য মন্ত্রী ম্যাট হ্যানকক। তবে বিবিসি সুনাকের ৯৩ জন সমর্থকের বিষয়ে নিশ্চিত হতে পেরেছে। আর সুনাক নিজেও এখনো তাঁর প্রার্থীতার ঘোষণ দেননি।
মাত্র ছয় সপ্তাহ আগে কনজারভেটিভ পার্টির নেতৃত্বের দৌঁড়ে ঋষি সুনাককে পরাজিত করার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে বরিস জনসনের স্থলাভিষিক্ত হয়েছিলেন লিজ ট্রাস। ফলে ট্রাসের পদত্যাগের পর যুক্তরাজ্যের সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাকই এখন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে ‘যৌক্তিক পছন্দ’ বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক।
তবে কনজারভেটিভ এমপিদের কাছে টানতে বরিস জনসন এবার ভিন্ন কৌশল নিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে টেলিগ্রাফের প্রতিবেদনে। বরিসের দাবি, কেবলমাত্র তিনিই পারেন ২০২৪ সালের ডিসেম্বরে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে দলকে পরাজয়ের মুখ থেকে বাঁচাতে।
আগামী সপ্তাহে কনজারভেটিভ পার্টির দলীয় নেতৃত্বের নির্বাচন। আর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে শুক্রবারের (২৮ অক্টোবর) মধ্যেই। এদিকে আর সুনাক নিজেও এখনো তাঁর প্রার্থীতার ঘোষণ দেননি।
আমাদের কাগজ//টিএ



















