আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের জন্য ৪০ কোটি মার্কিন ডলার মানবিক ত্রাণ সহায়তা ঘোষণা করেছে সৌদি কর্তৃপক্ষ।
শুক্রবার (১৪ অক্টোবর) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলার পর সহায়তার ঘোষণা দেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
সৌদি আরবের প্রিন্স বলেন, রাশিয়া-ইউক্রেনের মধ্য চলমান উত্তেজনা কমাতে মধ্যস্থতা এবং সহায়তার জন্য প্রয়োজনীয় সব কিছু করতে প্রস্তুত সৌদি আরব।
এতে ইউক্রেনের আঞ্চলিক সার্বভৌমত্বের পক্ষে সৌদি আরবের অবস্থানের জন্য ক্রাউন প্রিন্স ও সৌদি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সম্প্রতি ইউক্রেনের অধিকৃত চারটি অঞ্চলের ওপর রাশিয়ার দাবিকে স্বীকৃতি না দেওয়ার জন্য জাতিসংঘের একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে সৌদি আরব।
উল্লেখ্য, গত মাসে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বন্দি বিনিময় প্রক্রিয়ার অংশ হিসেবে বিভিন্ন দেশ থেকে ১০ বন্দিকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে মধ্যস্থতা করেছিলেন সৌদি যুবরাজ সালমান। এ প্রক্রিয়ায় ১০ বিদেশি নাগরিকসহ প্রায় ৩০০ বন্দি বিনিময় করে যুদ্ধরত দুই দেশ। বিনিময়ের অংশ হিসেবে রাশিয়া ২১৫ ইউক্রেনীয়কে মুক্তি দেয়, যার মধ্যে পাঁচজন কমান্ডারও ছিলেন। তারা চলতি বছরের শুরুর দিকে বন্দর নগরী মারিউপোলে ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন। আর রাশিয়া যে ১০ জন বিদেশিকে মুক্তি দেয়, তাদের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও মরক্কোর নাগরিকরা ছিলেন। খবর-আরব নিউজ।
আমাদের কাগজ/ ইদি



















