আন্তর্জাতিক ৩ অক্টোবর, ২০২২ ০৪:৪৬

চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন সুভান্তে প্যাবো

নিজস্ব প্রতিবেদক

চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন সুভান্তে প্যাবো

২০২২ সালে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পেলেন জার্মান বিজ্ঞানী সুভান্তে প্যাবো। সুইডেনের রাজধানী স্টকহোমে সোমবার (৩ অক্টোবর) নোবেল কমিটি নাম ঘোষণা করেন। 

সুইডেনের রাজধানী স্টকহোমে সোমবার (৩ অক্টোবর) নোবেল কমিটি নাম ঘোষণা করেন। বিলুপ্ত হোমিনদের জিনোম এবং মানবজাতির বিবর্তন বিষয়ে গবেষণার জন্য এ পুরস্কার দেওয়া হয়েছে পাবোকে।

আজ থেকে শুরু হয়েছে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণার। অক্টোবরে সোমবার থেকে ছয় দিনব্যাপী সারা বিশ্বের ছয়জন পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা শুরু হয়। সে হিসেবে আজ চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

১০ অক্টোবর (সোমবার) অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে চলতি বছরের মোট ছয়টি শাখায় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা।

আমাদের কাগজ//টিএ