আন্তর্জাতিক ৯ সেপ্টেম্বর, ২০১৯ ০৫:৫৩

ইজরাইলের আরেকটি ড্রোন ভূপাতিত করলো হিজবুল্লাহ

ইজরাইলী ড্রোন

ইজরাইলী ড্রোন

আন্তর্জাতিক ডেস্ক।।

লেবাননের ইরানপন্থী প্রভাবশালী রাজনৈতিক দল ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তাদের আকাশসীমায় অনুপ্রবেশ করে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলের আরও একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

লেবাননের দক্ষিণাঞ্চলের রামিয়েহ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে এক বিবৃতিতে জানিয়েছে হিজবুল্লাহ। 

বিবৃতিতে বলা হয়েছে, ভূপাতিত হওয়া ড্রোনটির ধ্বংসাবশেষ বর্তমানে হিজবুল্লাহর কাছে রয়েছে। এ ব্যাপারে এখনো কোনো ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়নি। এটি নজরদারীর নাকি অস্ত্রবাহী ড্রোন তাও জানা যায়নি।

এদিকে ড্রোন ভূপাতিত হওয়ার কথা স্বীকার করলেও হিজবুল্লাহর হামলায় তা ঘটেছে, এমন দাবি প্রত্যাখ্যান করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।