আন্তর্জাতিক ডেস্ক।।
বিশ্বের অন্যতম বৃহৎ পর্ণ স্ট্রিমিং সাইট পর্নহাবের মালিকরা "প্রতিশোধমূলক পর্ন" বা রিভেঞ্জ পর্ন থেকে হাতিয়ে নিচ্ছেন।
এবং এসব ভিডিওর বিরুদ্ধে একবার রিপোর্ট হওয়ার পর সেগুলোকে পুরোপুরি অপসারণ করা যায়না।
রিভেঞ্জ পর্ণ বলতে বোঝায়, যেখানে বিনা সম্মতিতে মানুষের ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়া হয়- যার বেশিরভাগই ছড়ানো হয় অনলাইনে।
আর এসবের উদ্দেশ্য থাকে ভুক্তভোগীদের চরম দুর্দশার মধ্যে ফেলা এবং বিব্রত করা।
এই ছবি বা ভিডিওগুলো দুইভাবে ছড়াতে পারে। প্রথমত, ব্যক্তির প্রাক্তন যৌনসঙ্গী ইচ্ছাকৃতভাবে সেটা ছেড়ে দিতে পারে।
আবার দুজনেরই অগোচরে তৃতীয় কোন ব্যক্তি তাদের ডিজিটাল আর্কাইভ অথবা আইক্লাউড থেকে কন্টেন্টগুলো চুরি করতে পারে।
"সোফি" নামে এক নারী বলেছেন যে, তার এমন একটি ভিডিও কেউ অনলাইনে আপলোড করার পর সেখানে কয়েক হাজারবার দেখা হয়।
এরপর থেকে তিনি ভীষণভাবে অপমানিত বোধ করছেন।
প্রচারণা গোষ্ঠী 'হ্যাশট্যাগ নট ইয়োর পর্ণ' জানায় যে, এই জাতীয় কন্টেন্ট পর্নহাবের মালিকদের বিজ্ঞাপন থেকে আরও বেশি আয় করার উৎসাহ দেয়।
তবে পর্নহাব বলেছে যে, তারা রিভেঞ্জ পর্ণের "তীব্র নিন্দা জানায়"।
তারা বলছে যে সোফির কাছ থেকে তারা কোন রেকর্ড বা ইমেইল পাননি।
এখন সোফি চাইছেন তাকে নিয়ে করা এই ভিডিও যেন নামিয়ে ফেলা হয়।
তার সেই প্রাক্তন প্রেমিকের সঙ্গে এখন যোগাযোগ আছে সোফির। এখন তারা চাইছে একসঙ্গে সমাধানের পথ খুঁজতে।
তথ্যসূত্রঃ বিবিসি




















