আন্তর্জাতিক ৭ সেপ্টেম্বর, ২০১৯ ০৫:৪৩

দুই ফিলিস্তিনিকে হত্যা করলো ইজরাইলি সেনারা

আন্তর্জাতিক ডেস্ক।।

নিজ ভূমিতে ফেরত যাওয়ার দাবিতে গাজা উপত্যকায় বিক্ষোভের সময় ইসরায়েলি ডিফেন্স ফোর্সের গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৭০ জন বিক্ষোভকারী। 

গাজার হাসপাতালগুলোতে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। 

আরো পড়ুন: পরমানু বোমা বানাবে এরদোগানের তুরষ্ক

গাজার স্বশাসন কর্তৃপক্ষ জানিয়েছে,শুক্রবার(৬ আগস্ট) স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে ফিলিস্তিনিরা ৭৩তম বিক্ষোভ মিছিল করে। এ সময় সীমান্তের ওপার থেকে ইসরায়েলি সেনারা গাজায় অবস্থানরত বিক্ষোভকারীদের উপর নির্বিচারে গুলি চালায়। 

মূলত একবছরের এক বছরেরও বেশি সময় ধরে প্রতি শুক্রবার।

ফিলিস্তিনিরা গাজা-ইসরাইল সীমান্তে বিক্ষোভ মিছিল করে আসছে।