আন্তর্জাতিক ২১ জানুয়ারি, ২০২১ ০৪:৫৩

ঢাকার উদ্দেশ্যে ভারতের ২০ লাখ টিকা

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে ভারতের উপহারের ২০ লাখ ডোজ করোনার টিকা। আজ বৃহস্পতিবার সকালে ঢাকার উদ্দেশ্যে এয়ার ইন্ডিয়া চার্টাড ফ্লাইটটি (আআই ১২৩২) মুম্বাই ছাড়ে। তথ্যটি নিশ্চিত করেছে ভারতীয় হাই কমিশনের ফেসবুক পেইজ।

ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার তিন কোটি ডোজ ক্রয়ের চুক্তি হয়েছিল। কিন্তু তার আগেই উপহার হিসেবে ২০ লাখ ডোজ করোনার টিকা পাঠাচ্ছে ভারত সরকার।

ee

চলতি মাসে বাংলাদেশ সরকারের কাছে দেওয়া ভারত সরকারের এক চিঠিতে উপহার হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা দেওয়া কথা জানিয়েছিল। গত ১০ জানুয়ারি বাংলাদেশ ওই টিকা নিতে আগ্রহের কথা জানিয়ে কোভ্যাক্সের কাছে ফিরতি চিঠি পাঠায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ দুপুরের মধ্যেই ঢাকায় পৌঁছাবে ভারতে তৈরি করা টিকা। দুপুর সাড়ে ১২টায় ঢাকায় রাষ্ঠীয় ভবন পদ্মায় ভরতীয় হাইকমিশন বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের কাছে আনুষ্ঠানিকভাবে ২০ লাখ টিকা হস্তান্তর করা হবে। এই টিকা বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশকে উপহার দিচ্ছে ভারত। বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে এক টুইট বার্তায় এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ২৫ জানুয়ারির মধ্যে প্রথম চালানের ৫০ লাখ ডোজ টিকা দেশে আসার কথা রয়েছে। ওই টিকা আসার ওপর ভিত্তি করে সরকার আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে টিকাদান শুরুর পরিকল্পনা করে এগুচ্ছে। ওই চুক্তি অনুযায়ী, প্রতি মাসে ৫০ লাখ ডোজ করে টিকা পাবে বাংলাদেশ।