আন্তর্জাতিক ১ জানুয়ারি, ২০২১ ০১:৪৪

কুকুরের নামে ২১ একর জমি লিখে দিলেন তিনি

আন্তর্জাতিক ডেস্ক

এক অবাক করার মতো কান্ড ঘটিয়েছেন ভারতের মধ্যপ্রদেশের এক বাসিন্দা সন্তানরা দেখাশোনা করে না বলে রাগ করে দ্বিতীয় স্ত্রী পোষা কুকুরের নামে সম্পত্তি লিখে দিয়েছেন তিনি এর মধ্যে রয়েছে ২১ একর জমিও মধ্যপ্রদেশের ছিন্দাওয়াড়া জেলার চৌরায়ি মহকুমার বাদিওয়াড়া গ্রামে ঘটনা ঘটেছে

ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, চৌরায়ি মহকুমার বাদিওয়াড়া গ্রামের বাসিন্দা ওমনারায়ণ বর্মা পেশায় কৃষক দুটি বিয়ে করেছেন তিনি

প্রথম স্ত্রীর ঘরে তিন মেয়ে এবং এক ছেলে রয়েছে তার দ্বিতীয় স্ত্রীর ঘরে দুই মেয়ে এছাড়া বাড়িতে জ্যাকি নামে ১১ মাসের একটি পোষা কুকুরও আছে

সম্প্রতি নিজের শেষ উইলে ওমনারায়ণ নিজের সব সম্পত্তি দ্বিতীয় স্ত্রী চম্পা বাঈ এবং কুকুর জ্যাকির নামে লিখে দেন উইলের বিষয়ে তিনি জানান, তার মৃত্যুর পর অর্ধেক সম্পত্তি স্ত্রী চম্পা বাঈ পাবেন বাকি অর্ধেক জ্যাকির যিনি জ্যাকির দেখভাল করবেন, তিনিই ওই বাকি সম্পত্তি পাবেন সেই সম্পত্তি জ্যাকির মৃত্যুর পর তিনিই পাবেন

এমন সিদ্ধান্তের কারণ হিসেবে তিনি জানান, সন্তানরা কেউই তার দেখভাল করেনি তার দ্বিতীয় স্ত্রী এবং জ্যাকি সবসময় সঙ্গে থেকেছে ছাড়া তার মৃত্যুর পর জ্যাকির দেখভালও হয়তো কেউই করত না তাই এসব ভেবে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন

তবে, গ্রামের পঞ্চায়েত প্রধান প্রসঙ্গে বলেন, ‘ছেলেমেয়েদের সঙ্গে ওমনারায়ণের ঝামেলা চলছিল তাই রাগের মাথায় তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন আমরা তার সঙ্গে কথাও বলেছিতবে ঘটনা জানাজানির পর স্থানীয়দের অনেকেই অবাক হয়েছেন