আন্তর্জাতিক ডেস্ক
কোভিড টিকার পরীক্ষামূলক কর্মসূচি চালাবে ভারতের পাঞ্জাব।কোভিড টিকা চূড়ান্তভাবে দিলে যেন কোন সমস্যার সম্মুখীন হতে না হয়, সেজন্য রাজ্যের লুধিয়ানা ও শহীদ ভগৎ সিং নগরে আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর পরীক্ষমূলক করোনা টিকা কর্মসূচি চালানো হবে বলে জানিয়েছেন পাঞ্জাব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বলবীর সিংহ সিধু।
গতকাল বৃহস্পতিবার তিনি এ তথ্য জানান।
মন্ত্রী আরও বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনাইটেড নেশনস ডেভলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) ও রাজ্যের দায়িত্বশীল কর্মকর্তাদের সহযোগিতায় চলবে এ কর্মসূচি। পাঞ্জাবের পর আন্ধ্রাপ্রদেশ, আসাম ও গুজরাটেও এ কর্মসূচি চালানো হতে পারে।
ডিসেম্বরের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোভিড টিকা সরবরাহে পাঞ্জাবকে প্রাধান্য দেওয়ার আহবান জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং। মুখ্যমন্ত্রীর আবেদনের পর কেন্দ্রীয় সরকার এ উদ্যোগ গ্রহণ করল।
সূত্র: আনন্দবাজার



















