ডেস্ক রিপোর্ট
করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম মেক্সিকো। সংক্রমণ হার অনুযায়ী দেশটিতে করোনায় মৃত্যু অন্য যেকোনো দেশের চেয়ে বেশি। তাই এবার জানা যায়, ফাইজার-বায়োএনটেক থেকে টিকার প্রথম দিন থেকে করোনাভাইরাসের (কভিড-১৯) গণটিকাদান শুরু করবে মেক্সিকো। গতকাল দেশটির হেলথ আন্ডার সেক্রেটারি হুগো লোপেজ গাতেই এ তথ্যটি জানান।
তিনি টুইটারে বলেন, ‘আগামীকাল বুধবার সার্স-কভ-২ এর বিরুদ্ধে ফাইজারের টিকার প্রথম চালান পৌঁছাবে। বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর টিকাদান শুরু হবে।’
ওয়ার্ল্ডো মিটারের বুধবারের তথ্য অনুযায়ী, উত্তর আমেরিকার দক্ষিণাঞ্চলীয় দেশটিতে ১৩ লাখ সাড়ে ৩৮ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে প্রায় ১ লাখ সাড়ে ১৯ হাজার মানুষ।
এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ প্রায় ৭ কোটি ৮৩ লাখ ৬২ হাজারে দাঁড়িয়েছে। মারা গেছে ১৭ লাখ ২৩ হাজার ৮৩২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৫ কোটি ৫১ লাখ ২৩ হাজারের বেশি রোগী।



















