আন্তর্জাতিক ২৯ নভেম্বর, ২০২০ ০৬:১১

ভারতে বেড়েই চলেছে করোনা রোগীর সংখ্যা

ইন্টারন্যাশনাল ডেস্ক

ভারতে গত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৮১০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন যা আগের দিনের থেকে সামান্য বেশি

রবিবার দেশটির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩ লাখ ৯২ হাজার ৯২০ জন

এদিন দেশে নতুন করে মৃত্যু হয়েছে ৪৯৬ জনের এই সংখ্যাটাও আগের দিনের থেকে সামান্য বেশি ফলে দেশে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ১ লাখ ৩৬ হাজার ৬৯৬ জন

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৪২ হাজার ২৯৮ জন যা আগের থেকে কিছুটা হলেও বেশি এবং দৈনিক আক্রান্তের থেকেও সামান্য বেশি

দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৮৮ লাখ ২ হাজার ২৬৭ জন চিকিৎসাধীন রোগীর সংখ্যা অর্থাৎ অ্যাকটিভ কেস খানিকটা কমে দাঁড়িয়েছে মাত্র ৪ লাখ ৫৩ হাজার