আন্তর্জাতিক ২৮ নভেম্বর, ২০২০ ০৩:৩৩

কিমের নির্দেশে যে শহরে লকডাউন

ইন্টারন্যাশনাল ডেস্ক

করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত বিশ্ব প্রতিদিনই বাড়ছে আক্রান্ত মৃতের সংখ্যা এমন পরিস্থিতিতে করোনার বিস্তার রোধে রাজধানী পিয়ংইয়ং লকডাউনের নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা এনআইএসের বরাত দিয়ে দেশটির এক রাজনীতিবিদ তথ্য জানিয়েছেন

তিনি জানিয়েছেন, পিয়ংইয়ং লকডাউনের পাশাপাশি সাগরে মাছ ধরায়ও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এছাড়া অন্তত দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে

হা তায়ে-কিয়াং নামের ওই রাজনীতিবিদ জানিয়েছেন, করোনা মহামারি এর অর্থনীতিতে এর প্রভাবের ব্যাপারে কিমঅত্যন্ত ক্রুদ্ধএবং তিনিঅযৌক্তিক পদক্ষেপনিচ্ছেন

তিনি জানান, মুদ্রার বিনিময় হার পতনের অভিযোগে গত মাসে এক শীর্ষ বিদেশি মুদ্রা বিক্রেতাকে মৃত্যুদণ্ড দিয়েছে পিয়ংইয়ং এছাড়া বিদেশ থেকে পণ্য আমদানির নিষেধাজ্ঞা লঙ্ঘন করায় আরেক শীর্ষ কর্মকর্তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে