আন্তর্জাতিক ডেস্ক
আরব নেতাদের সাথে নিয়মিত গোপন বৈঠকে করার সময়ে নারী ছদ্মবেশ নিতো ইসরায়েলি এজেন্ট ও কর্মকর্তারা। ইসরায়েলি গোয়েন্দা এবং কর্মকর্তারাও ছদ্মবেশে এ সব বৈঠকে অংশ নিতেন বলে জানিয়েছন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান।
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকের খবর সামনে আসার পর এমন তথ্য জানালেন মোসাদের সাবেক এই প্রধান। তিনি বলেন, এসব বৈঠক রাতে এবং বিশ্ববাসী চোখের আড়ালে হতো।
ইয়াতোম বলেন, তিনি এবং চিফ অব স্টাফ এহুদ বারাক ওয়াশিংটনে আল-মুয়াল্লেম এবং সিরিয়ান সেনাবাহিনীর সাবেক চিফ অব স্টাফ হিকমত শেহাবির সঙ্গে ওয়াশিংটনে বৈঠক করেন। সেখানে তারা সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে আলোচনা করেন।
মোসাদের সাবেক এই প্রধান আরও বলেন, ইসরায়েলিরা নারীদের ছদ্মবেশে এসব বৈঠকে যোগ দিতে যেতেন। তারা পরচুলা এবং নারী পোশাক পরতেন। এদিকে ইসরায়েল এবং সৌদি আরবের সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ হবে বলেও মন্তব্য করেছেন ইয়াতোম।
ইসরায়েলের শিক্ষামন্ত্রী ইয়োআভ গালান্ট এবং একজন সৌদি কর্মকর্তা যুবরাজ মোহাম্মদ ও নেতানিয়াহুর মধ্যে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও একরোখাভাবে এই দাবি অস্বীকার করে যাচ্ছে। খবর আল আরাবি’র।




















