আন্তর্জাতিক ২৪ নভেম্বর, ২০২০ ০৬:৫০

করোনায় দিশেহারা দিল্লি

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের রাজধানী দিল্লিতে করোনায় মৃত্যু বাড়ছে লাগামহীনভাবে। প্রতিদিন ১০০ জনের বেশি মানুষ প্রান হারাচ্ছে এই ভাইরাসে।

দিল্লিরএক হাসপাতালের  ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট ফারাহ হোসেন বলেন, এখন শীতে সংক্রমণ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। চিকিৎসকরা আতঙ্কে এই ভেবে যে, দিল্লি হতে পারে শীতে করোনাভাইরাস সংক্রমণের এপিসেন্টার।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সোমবারের প্রতিবেদন অনুযায়ী, দিল্লিতে প্রতি ঘণ্টায়ে গড়ে পাঁচজন মারা গেছেন। শুধু তাই নয়, গোটা দেশে যত মৃত্যু হয়েছে, তার একটা বড় অংশই দিল্লিতে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় ভারতে ৫১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু দিল্লিতেই ১২১ জন। এ নিয়ে দিল্লিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে আট হাজার ৩৯১ জন।

নভেম্বরের শুরু থেকে এ পর্যন্ত ভারতের রাজধানীতে কমপক্ষে এক লাখ ২৮ হাজার মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। ১২ নভেম্বর আক্রান্ত হয়েছেন ৮৫৯৩ জন। করোনা সংক্রমণ শুরুর পর এটাই একদিনে সেখানে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। দিল্লিতে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে গেছে। গত বুধবার সেখানে করোনায় মারা গেছেন ১৩১ জন। একদিনে সেখানে এটাই মৃতের সর্বোচ্চ রেকর্ড।