আন্তর্জাতিক ১১ নভেম্বর, ২০২০ ০১:০৩

সৌদি আরবে বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের বন্দরনগরী জেদ্দা শহরের একটি অমুসলিম সমাধিক্ষেত্রে প্রথম বিশ্বযুদ্ধের অবসানের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটেছে

দেশটির গণমাধ্যমের খবরের সূত্রে জানা গেছে, আজ বুধবার সকালের দিকের এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন ওই অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন

এক বিবৃতিতে ফরাসী মন্ত্রণালয় জানিয়েছে, জেদ্দায় একটি অমুসলিম সমাধিক্ষেত্রে প্রথম বিশ্বযুদ্ধের অবসানের স্মরণে প্রত্যেক বছর অনুষ্ঠানের আয়োজন করা হয় ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশের কনস্যুলেট এই অনুষ্ঠানে অংশ নেন বুধবার সকালের দিকে এই স্মরণ অনুষ্ঠানে আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) হামলা হয়েছে; যাতে বেশ কয়েকজন আহত হয়েছেন ফ্রান্স এই কাপুরুষোচিত অযৌক্তিক হামলার কড়া নিন্দা জানায়

গ্রিসের এক কনস্যুলেট কর্মকর্তা জেদ্দায় বোমা হামলার তথ্যটি নিশ্চিত করে বলেছেন, জেদ্দায় অমুসলিম সমাধিক্ষেত্রে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে বিস্ফোরণে চারজন সামান্য হয়েছেন; তাদের মধ্যে একজন গ্রিসের নাগরিক তবে এই বিস্ফোরণের ব্যাপারে বিস্তারিত কোনও তথ্য দেননি তিনি