আন্তর্জাতিক ৬ নভেম্বর, ২০২০ ১০:২৭

জয়ের দ্বারপ্রান্তে বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন এটি এখন অনেকটাই নিশ্চিত। পপুলার ইলেকটোরাল দুইদিকেই এগিয়ে রয়েছেন তিনি। সর্বশেষ তথ্য অনুযায়ী জো বাইডেনের প্রাপ্ত ইলেকটোরাল ভোটের সংখ্যা ২৬৪টি। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের প্রাপ্ত ইলেকটোরাল ভোটের সংখ্যা ২১৪টি।

এখন পর্যন্ত ৪টি রাজ্যে ফল ঘোষণা বাকি রয়েছে। সেই ৪টি রাজ্যে এখনও ভোট গণনা চলছে। রাজ্যগুলো হলো- জর্জিয়া, নেভাডা, পেনসিলভেইনিয়া অ্যারিজোনা। এরমধ্যে জর্জিয়া নেভাডায় এগিয়ে রয়েছেন বাইডেন। অন্যদিকে পেনসিলভেইনিয়া অ্যারিজোনায় এগিয়ে রয়েছেন ট্রাম্প। অঘোষিত ৪টি রাজ্যের যেকোন একটি রাজ্যে বিজয়ী হলেই যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবেন জো বাইডেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হওয়ার জন্য একজন প্রার্থীকে ৫৩৮ ইলেকটোরাল ভোটের মধ্যে ২৭০টি পেতে হয়। বাইডেন ইতিমধ্যে ২৬৪টি পেয়ে এগিয়ে আছেন তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে।

এদিকে পরাজয়ের মুখে নির্বাচন কর্মকর্তাদের সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তারা আমার কাছ থেকে নির্বাচন চুরি করে নিচ্ছেন।