আন্তর্জাতিক ২২ আগস্ট, ২০১৯ ০৯:৩৫

গাজায় নতুন করে ইজরাইলের ভয়াবহ বিমান হামলা

আন্তর্জাতিক।।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলী বিমান বাহিনী নতুন করে হামলা চালিয়েছে। গাজার একটি নৌ স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

গাজার দক্ষিণে খান ইউনুস শহরেও ইজরাইলী সেনারা গোলাবর্ষণ করেছে। তবে বিভিন্ন গণমাধ্যম খবর দিয়েছে যে এসব হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটে নি।

ইসরাইলি গণমাধ্যম দাবি করেছে, ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরাইলের কয়েকটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালালে ইজরাইল পাল্টা বিমান হামলা চালায়।