টেক ডেস্কঃ
চলতি বছরের প্রথম প্রান্তিকে রেকর্ডসংখ্যক গাড়ি বিক্রি করে নিজের রেকর্ডই ভঙ্গ করেছে বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা।
ইলন মাস্কের কোম্পানিটি গত তিন মাসে ১ লাখ ৩৯ হাজার ৩০০ গাড়ি বাজারে সরবরাহ করেছে বলে এক প্রতিবেদনে জানানো হয়েছে। ২০১৯ সালের একই প্রান্তিকে টেসলা যে পরিমাণ গাড়ি সরবরাহ করেছিল তার থেকে ৪৫ শতাংশ বেশি গাড়ি সরবরাহ হয়েছে এবার।
এছাড়া চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় এবারের পরিমাণ ৫৩ শতাংশ বেশি। এর আগে ২০১৯ সালের চতুর্থ প্রান্তিকে রেকর্ড গড়া শিপমেন্টের পরিমাণ ছিল ১ লাখ ১২ হাজার গাড়ি।
সর্বশেষ রেকর্ড ভঙ্গ করা নম্বর অর্জনের পেছনে রয়েছে ১৫ হাজার ২০০ সংখ্যক মডেল এস/এস কার এবং মডেল ৩/ওয়াই-এর ১ লাখ ২৪ হাজার ১০০ গাড়ি।






















