ডেস্ক রিপোর্য়।।
দেশের বাজারে আসছে ইনফিনিক্স ব্র্যান্ডের নতুন স্মার্টফোন ‘ হট ৮’। স্মার্টফোনটিতে রয়েছে ৬ দশমিক ছয় ইঞ্চি মাপের ডিসপ্লে ও ৪ জিবি র্যাম সুবিধা। অ্যান্ড্রয়েড পাই (৯. ০) অপারেটিং সিস্টেমে চলিত ফোনটিতে ২. ০ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর, পেছনে তিন ক্যামেরা সেটআপ ও সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর রয়েছে।
ইনফিনিক্সের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ হট ৮’ফোনটির পেছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও আলাদা ফেস আনলক ফিচার আছে। এর ব্যাটারি ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের। এটি দ্রুত চার্জ প্রযুক্তি সমর্থন করে। এর ইন্টারনাল স্টোরেজ ৬৪ জিবি। ১ নভেম্বর থেকে ই–কমার্স সাইট দারাজে ফোনটি পাওয়া যাবে।
এ মডেলের জন্য অবিশ্বাস্য কম দাম নির্ধারণ করা হয়েছে। শিগগিরই বাংলাদেশে হট ৮ মডেলের স্মার্টফোনটি বাজারে ছাড়া হবে।






















