ডেস্ক রিপোর্ট।।
সংযুক্ত আরব আমিরাত তথা আরব বিশ্বের প্রথম মহাকাশচারী হাজ্জাজ-আল মানসুরি আট দিনের মহাকাশ সফর শেষে তার নিজ দেশে ফিরেছেন। পবিত্র কোরআন সঙ্গে নিয়ে মহাকাশ সফরে গিয়েছিলেন তিনি।
শনিবার তাকে আমিরাতের রাজধানী আবু ধাবিতে লাল গালিচা সংবর্ধনা দিয়ে স্বাগত জানান আবু ধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। দেশের প্রথম নভোচারীকে দেখতে সেদিন বিমানবন্দরে ভিড় জমায় দেশটির অসংখ্য মানুষ। দেশটির জাতীয় পতাকার সঙ্গে মহাকাশে পবিত্র কোরআনের একখণ্ড পাণ্ডুলিপি নিয়ে গিয়েছিলেন আল মানসুরি বলে জানিয়েছে আমিরাতের দৈনিক গালফ নিউজ।






















