বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ১২ নভেম্বর, ২০২২ ১২:০৬

স্প্যাম রোধে যে পদক্ষেপ নিচ্ছে মাইক্রোসফট

আমাদের কাগজ ডেস্ক: স্প্যাম রোধে নতুন ব্যবস্থা নিচ্ছে মাইক্রোসফট। স্প্যাম হানাদারি রুখে দিতে তারা এবার মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন (এমএফএ) অ্যাপ। এই মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন পুশ নোটিফিকেশন স্প্যামের উপর ভিত্তি করে স্প্যাম রোধে সহায়তা করবে।

তথ্য মতে, সব ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারির মধ্যে সব অথেন্টিকেটর ব্যবহারকারী এই ‘নম্বর ম্যাচিং’-কে ডিফল্ট করতে পারবেন বলে দাবি জানিয়েছেন মাইক্রোসফট। চালু হবে মাইক্রোসফট অথেন্টিকেটর-এ একটি নতুন ফিচার। মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশনের অন্যতম কাজ হবে পুশ নোটিফিকেশনের ‘সংখ্যা ম্যাচিং’ করা। তখন অথেন্টিকেটর অ্যাপ ব্যবহারকারীকে ‘অ্যাপ্রুভ’ করার একটি অপশন দেবে। এই অপশনটি আপতত কিছু নির্দিষ্ট সংখ্যক ব্যবহারকারীকে দেওয়া হবে। মাইক্রোসফট জানান, আগামী ফেব্রুয়ারির মধ্যে সব অথেন্টিকেটর ব্যবহারকারী এই ‘নম্বর ম্যাচিং’-কে ডিফল্ট করতে পারবেন।

অনিচ্ছাকৃত অনুমোদন এড়াতে, অ্যাডমিনরা অ্যাপ্লিকেশন কনটেক্সট এবং লোকেশন কনটেক্সট ব্যবহার করার জন্য সেট আপ করতে পারেন। নতুন ফিচার অথেন্টিকেটর অ্যাপে ডিফল্ট হয়ে গেলে, অ্যাডমিনের রোলআউট নিয়ন্ত্রণ পরিবর্তন করা হবে। এ ছাড়াও চলতি বছরের শুরুর দিকে মাইক্রোসফট হলোলেন্স ২ লঞ্চ করেছিল। এটি অরিজিন হলোলেন্সের উত্তরসূরি হিসাবে বাজারে এসেছে। এই ডিভাইসে মস্তিষ্ক এবং চোখ ট্র্যাক করতে সেন্সর দেওয়া হয়েছে এবং এটি ব্যবহারকারীদের হলোগ্রামের সঙ্গে সংযুক্ত করতে সাহায্য করে। উল্লেখ্য, মাইক্রোসফট কর্পোরেশন একটি বহুজাতিক আমেরিকান প্রযুক্তি কোম্পানি। এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের রেডমন্ড, ওয়াশিংটনে অবস্থিত। মাইক্রোসফট সফটওয়্যার, ভোক্তা ইলেকট্রনিক্‌স, ব্যক্তিগত কম্পিউটার ও এর সাথে আনুষঙ্গিক বিভিন্ন সেবা উন্নয়ন, উৎপাদন, অনুমোদন, সমর্থন, ও বিক্রি করে থাকে।

 

 

 

আামাদের কাগজ/এমটি