ডেস্ক রিপোর্ট
দেশের বৃহত্তর রিটেল চেইনশপ ‘স্বপ্ন’র আউটলেট এখন জনবহুল শিল্পাঞ্চল গাজীপুরের সফিপুরে। কালিয়াকৈর পৌরসভার সফিপুর বাজারের মর্ডান হাসপাতাল সংলগ্ন হীরামতি টাওয়ারে এই আউটলেটেটি সম্প্রতি চালু করা হয়েছে ।
২০০৮ সাল থেকে বাংলাদেশে যাত্রা শুরু করে স্বপ্ন। ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে ‘স্বপ্ন’র এখন ফ্রাঞ্চাইজিসহ ১৪৪ টি আউটলেট রয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটি মাছ, শাকসবজি, ফল ও ডেইরিসহ নিত্যপয়োজনীয় আরো অন্যান্য অনেক পণ্য সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহ করছে। পণ্যের গুণগত মান, দাম ও সর্বোত্তম সেবার জন্য ‘স্বপ্ন’র চাহিদা ও জনপ্রিয়তা প্রতিনিয়ত ক্রেতাদের মাঝে বাড়ছে।
‘স্বপ্ন’র সফিপুর আউটলেটের পক্ষ থেকে গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ হোম ডেলিভারি সেবা দেওয়া হচ্ছে। হোম ডেলিভারি নাম্বার ০১৩ ১৩০৫৪৯৮৩। এছাড়া রয়েছে ৩টি কিনলে ১টি ফ্রি, ২টি কিনলে ১টি ফ্রি, এমনকি ১টি কিনলে ১টি ফ্রির মত দারুন সব অফার। আরো আছে অর্ধেক দামে পণ্য ক্রয়ের সুযোগ। নিরাপদ দূরত্ব এবং স্বাস্থ্যবিধির বিষয়টি মেনে চলেই কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।
‘স্বপ্ন’র সফিপুর আউটলেটের ফ্রাঞ্চাইজি রাজীব আল আরাফাত বলেন ,আমরা পণ্যের মান দাম,ও সর্বোচ্চ গ্রাহক সেবা প্রদানে বদ্ধপরিকর। গ্রাহকের সন্তুষ্টি অর্জনই আমাদের মূল লক্ষ্য।



















