সারাদেশ ৫ অক্টোবর, ২০২০ ০৩:১২

আজকের আবহাওয়া

ডেস্ক রিপোর্ট

আজ সোমবার ৫ অক্টোবর ২০২০, ২০ আশ্বিন ১৪২৭। আবহাওয়া অধিদপ্তরের সূত্র মতে, আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা পরিবর্তনের তেমন সম্ভাবনা নেই। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী ৩৫.৬ ডিগ্রি সে.। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করে হয়েছে সিলেটে ২৫.০ ডিগ্রি সে.।