নিজস্ব প্রতিবেদক
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পুকুরঘাটে খেলার সময় পানিতে ডুবে মাহিয়া (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার চুড়াইন ইউনিয়নের মুন্সীনগর গ্রামে এ ঘটনা ঘটে। মাহিয়া ওই গ্রামের বাদশা মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, শিশুটি দুপুরে বড় বোনের সাথে পুকুরঘাটে যায়। এসময় বড় বোন পুকুরে সাঁতার কাটায় ব্যস্ত হয়ে পড়লে শিশুটি ঘাট থেকে পরে যায়।পরে স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।




















