সারাদেশ ২৯ সেপ্টেম্বর, ২০২০ ০৩:২৭

কেমন থাকবে আজকের আবহাওয়া?

নিজস্ব প্রতিবেদক

আজ ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার , ১৪ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ। আবহাওয়া অধিদপ্তরের সূত্রমতে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী ৩৫.১ ডিগ্রি সে. আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ২৫.০ ডিগ্রি সে.।