ডেস্ক রিপোর্ট ।।
ঈদের ছুটি শেষে রোববার রাতে যাত্রীদের নিয়ে এমভি সুরভী ও এমভি আশিক নামে লঞ্চ দুটি কাঠালবাড়ি ঘাট থেকে শিমুলিয়া ঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল। মাদারীপুর শিবচরে পদ্মা নদীতে লৌহজং টার্নিং এ যাত্রী বোঝাই দুটি লঞ্চের সঙ্গে একটি ফেরির সংর্ঘষ হয়েছে। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে যান নৌযানগুলোর ৩ শতাধিক যাত্রী।
প্রত্যক্ষদর্শী যাত্রী ও স্থানীয় সূত্রে জানা যায়, লৌহজং টার্নিংয়ে ডাম্ব ফেরি রায়পুরার সঙ্গে এমভি আশিক নামে লঞ্চের ধাক্কা লাগে। এ সময় ফেরির লঞ্চটির দু’জন যাত্রী নদীতে পরে যায়। তবে যাত্রী ও লঞ্চ কর্তৃপক্ষের দাবি পড়ে যাওয়া দুই যাত্রীকেই সঙ্গে সঙ্গে উদ্ধার করা হয়েছে।
এর কিছুক্ষণ পর আবার একটু সামনে আসলে এমভি সুরভী নামে আরেকটি লঞ্চ ফেরির ডান দিক থেকে বাম দিকে ক্রোসিং করতে গিয়ে ফেরির সঙ্গে ধাক্কা লাগে।
ডাম্ব ফেরির চালক মো: হারুন অর রশিদ জানান, শিমুলিয়া থেকে ছেড়ে টার্নিং পয়েন্টে আসার কিছুক্ষন পরই রং সাইড থেকে আসা একটি লঞ্চ আমার ফেরির পিছনের অংশে ধাক্কা দেয়। এতে লঞ্চটির সামান্য ক্ষতি হয়। এর কিছুক্ষণ পর একটু সামনে আসলে এমভি সুরভী নামে আরেকটি লঞ্চ আমার ফেরির ডান দিক থেকে বাম দিকে ক্রোসিং করতে গেলে ফেরির সঙ্গে লঞ্চটির ধাক্কা লাগে।
কিন্তু লঞ্চ দুটোই অক্ষতভাবে যাত্রী নিয়ে আবার শিমুলিয়া প্রান্তে পৌছে বলে দাবি করেন ফেরির মাস্টার।



















