ডেস্ক রিপোর্ট ।।
ঢাকার টিকাটুলীতে ‘রাজধানী সুপার মার্কেট’-এ আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট।
বুধবার (২০ নভেম্বর) সোয়া ৫টার দিকে মার্কেটটিতে আগুন লাগার ঘটনা ঘটে।
জানা গেছে, ‘রাজধানী সুপার মার্কেটের’ দোকানিদের মুঠোফোনের খবর পেয়ে ফায়ার স্টেশনের ১৮টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।



















