সারাদেশ ১৮ নভেম্বর, ২০১৯ ০৩:২০

যশোর থেকে ১৮ রুটে বাস চলাচল বন্ধ

ডেস্ক রিপোর্ট।। 

নতুন সড়ক আইন সংশোধনের দাবিতে যশোরের পরিবহণ শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। ফলে যশোর থেকে ১৮টি রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে।

বাংলাদেশ পরিবহণ সংস্থা শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মোর্তজা হোসেন জানান, শ্রমিকরা কাউকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে না। অথচ নতুন সড়ক আইনে তাদের ঘাতক বলা হচ্ছে। এ আইনের অনেক ধারার ব্যাপারেই শ্রমিকদের আপত্তি রয়েছে।  এ ব্যাপারে শুরু থেকেই শ্রমিকরা আপত্তি জানিয়ে আসছে।

তবে সরকার সমাধানের উদ্যোগ না নেয়ায় শ্রমিকরা রবিবার থেকে স্বেচ্ছায় বাস চলাচল বন্ধ করে দিয়েছেন।

এদিকে, ঘোষণা ছাড়াই হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।