সারাদেশ ৮ এপ্রিল, ২০২৬ ০৮:০৫

মিয়ানমারে সিমেন্ট পাচারের চেষ্টা, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকায় মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্টসহ ৪ জন পাচারকারীকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড। 

মঙ্গলবার (৭ এপ্রিল) পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা চট্টগ্রামের বহির্নোঙর সমুদ্র এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে একটি কার্গো বোট থেকে একটি ফিশিং বোটে অবৈধভাবে সিমেন্ট স্থানান্তরের সময় তাদের আটক করা হয়। এ সময় প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৫৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে, শুল্ক-কর ফাঁকি দিয়ে এসব সিমেন্ট মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।

এ ঘটনায় জব্দ করা সিমেন্ট, সংশ্লিষ্ট ফিশিং বোট ও কার্গো বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।র ন্যায়সঙ্গত লক্ষ্যের প্রতি বিশ্বাসের শক্তি নিঃসন্দেহে পাশবিক শক্তির যুক্তিকে পরাজিত করবে। যে জাতি নিজেদের পথের বিশুদ্ধতায় পূর্ণ বিশ্বাস রাখে, তারা তাদের অধিকার এবং বৈধ স্বার্থ রক্ষায় নিজেদের সমস্ত সামর্থ্য ও সক্ষমতাকে কাজে লাগাবে।’