সারাদেশ ২৬ অক্টোবর, ২০১৯ ০৩:১০

আগের শুক্রবারে বিয়ে, পরের শুক্রবারেই প্রাণ গেল যুবকের

ডেস্ক রিপোর্ট ।।

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিয়ের ৭ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এনায়েত হোসেন সুজন (২৬) নামে এক যুবক।

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুর দুইটার দিকে উপজেলার চর ফকিরা ইউনিয়নে এই ঘটনা ঘটে।

নিহত সুজন ওই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মাঝি বাড়ির অজি উল্যাহর ছেলে। গত শুক্রবার (১৮ অক্টোবর) তিনি বিয়ে করেছিলেন।

স্থানীয়রা জানান, দুপুর দুইটার দিকে সুজন মোটরসাইকেল চালিয়ে স্থানীয় চাপরাশিরহাটে যাচ্ছিলেন। স্থানীয় মোল্লার দোকান এলাকায় পৌঁছালে একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন তিনি।

এ সময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।