সারাদেশ ২১ অক্টোবর, ২০১৯ ০৩:০৭

ঢাবি 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল বাতিল

ডেস্ক রিপোর্ট ।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত 'ক' ইউনিটের অধীন স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রবিবার (২০ অক্টোবর) রাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়ছেন উপাচার্য।

এদিকে বিশ্ববিদ্যালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় কারিগরি ত্রুটির কারণে একটি সেটের এমসিকিউ অংশের উত্তরপত্রে ভুল হয়েছে। এটি নিয়ে অভিযোগ আসার সাথেসাথেই ফল স্থগিত করা হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২ টার 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে দেখা যায়, এবছর ‘ক’ ইউনিটে সমন্বিতভাবে পাসের হার মোট পরীক্ষার্থীর ১৩ দশমিক ০৫ শতাংশ।